মাদারীপুরে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২:২৬ পিএম

মাদারীপুরে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। শনিবার বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকার কেরামত আলী মীরের ঘর থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়। 

পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে তা নিষ্ক্রিয় করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এনামুল দর্জি ও ইকবাল দর্জি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে হাতবোমা ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুলিশ দেখে মহসিন মীর, সজল মীর ও এনামুল দর্জিসহ বেশ কয়েকজন ককটেল ভর্তি একটি বালতি নিয়ে দৌড়ে পালাচ্ছিল। পরে পুলিশ তাদের ধাওয়া করলে তারা ককটেল ভর্তি বালতিটি কেরামত আলী মীরের ঘরে রেখে পালিয়ে যায়।

এরপর ওই ঘর থেকে বালতিতে থাকা পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পরে খবর দিলে ঢাকা থেকে একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এসে রাত সাড়ে ৯টার দিকে বড়মেহের এলাকায় ককটেলগুলো নিষ্ক্রিয় করে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, বালতি ভর্তি পাঁচটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছে। যারা বোমাগুলো রেখে পালিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর