গজারিয়ায় সুপার বোর্ড কারখানায় আগুন

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেনদি এলাকায় টিকে গ্রুপের সুপার বোর্ড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত মল্লিক জানান, খবর পেয়ে প্রথমে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে আরও আটটি ইউনিট এসে অগ্নিনির্বাপণে যোগ দেয়।

উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদীতে দুপুর একটা ১১ মিনিটে আগুন ধরার খবর পেয়ে একটা ২২ মিনিটেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান তিনি ।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে প্রতিষ্ঠানটির পাটের গুদামে আগুন দেখতে পান কর্মরত শ্রমিকরা। প্রথমে প্রতিষ্ঠানটির কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।

প্রতিষ্ঠানের ভেতরে সরু রাস্তা ও পানির অভাবে আগুন আরও ছড়িয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভেতরে দাহ্য পদার্থ থাকায় অগ্নিনির্বাপণে সমস্যা হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটিতে কর্মরত একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কেউই কথা বলতে রাজি হননি।

বিষয়টি সম্পর্কে হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক মিঠু জানান, কারখানাটিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না। এ ব্যাপারে একাধিকবার তাদের সতর্ক করা হলেও, তারা বিষয়টি আমলে নেয়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে, তবে কোম্পানির পক্ষ থেকে সেভাবে সহযোগিতা না করায় তাদের সমস্যা হচ্ছে।

এদিকে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

একাত্তর/জো/আরএ
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর