গোপালগঞ্জ হাসপাতালের বেহাল দশা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৫৯ পিএম

গোপালগঞ্জের দুইশ’ পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। দুর্গন্ধ, মশা, ছারপোকার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রোগীরা।

অভিযোগ রয়েছে, সময়মতো চিকিৎসক না পাওয়ারও। আর সেবা নিতে আয়া, নার্স ও পরিছন্নতা কর্মীদের দিতে হচ্ছে টাকা।

চিকিৎসক না পাওয়ার বিষয়টি অস্বীকার করলেও হাসপাতালের টয়লেট ঠিক করতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাইরে ঝকঝকে হলেও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভেতরে দুর্গন্ধ, ময়লায় ভরা। শিশু ও গাইনি ওয়ার্ডের পাশেই নষ্ট পাইপ থেকে ঝরে পড়ছে মলমুত্রযুক্ত পানি। প্রতিটি ওয়ার্ডের টয়লেটই ব্যবহারের অনুপযোগী। এতে দিনের পর দিন নাজেহাল হচ্ছেন রোগী ও স্বজনরা।

রোগীদের অভিযোগ, টয়লেট ব্যবহারের একদমই অযোগ্য।

রোগীদের স্বজনদের অভিযোগ, সেবা পেতে আয়া, নার্স ও পরিছন্নতা কর্মীদের দিতে হচ্ছে টাকা। 

অভিযোগ রয়েছে, আউটডোরে চিকিৎসক সময়মতো না আসায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। এছাড়া ওয়ার্ডগুলোতে দুই থেকে তিনদিন পরেও দেখা মিলছে না চিকিৎসকের।

চিকিৎসকদের সময়মতো না পাওয়ার অভিযোগ অস্বীকার করেন হাসপাতালটির সহকারী পরিচালক ডা. জীবিতেষ বিশ্বাস। তবে পরিচ্ছন্নতার বিষয়ে জানান, হাসপাতালের টয়লেট ঠিক করতে ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রতিদিন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন হাজারেরও বেশি রোগী।

একাত্তর/আরএ
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর