গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা প্রকৌশলীর মৃত্যু

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০১:২২ এএম

গাজীপুরে একটি ব্যাটারি তৈরির কারখানার বয়লার বিস্ফোরণে এক চীনা নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকায় পলাশ হাউজিংয়ে টং রুইদা ইন্ডাস্ট্রি নামের ওই কারখানায় বয়লারে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন।

নিহত চীনা প্রকৌশলীর নাম পিউ শুকি বলে জানানো হয়েছে। তার বয়স ৫২।

এ ছাড়া আহত হয়েছেন অমল ঘোষ (৩২), দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, আমিনুর রহমান, ডালিম আহমেদ ও রাজু।

এর মধ্যে গুরুতর দগ্ধ আমল ঘোষকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং অন্যদের গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক মহিউদ্দিন বলেন, ঈদের ছুটির পর মঙ্গলবার কারখানাটি খোলা হয়। সন্ধ্যার পর শ্রমিকরা কারখানার বয়লার চালু করতে যান। কিন্তু বয়লারটি চালু হচ্ছিল না। তখন চীনা প্রকৌশলী সেটি মেরামত করতে যান। তখন বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে।

নিহত চীনা প্রকৌশলীর মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গাজীপুরের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে কাশিমপুরের সারাবো স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা

 

কেএসএইচ
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর