পুলিশের ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ দুই আন্দোলনকারীর, একজনের লাশ উদ্ধার

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৪:২৩ পিএম

মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকের পানিতে ঝাঁপ দিয়ে ডুবে গেছেন দুই আন্দোলনকারী। এদের মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এরপর উদ্ধার কার্যক্রম চালানো শুরু করে ফায়ার সার্ভিস। দুপুর একটার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়। চলমান কোটা আন্দোলনে গত কয়েকদিনের সহিসংতায় এ নিয়ে সাতজনের মৃত্যু হলো।  

নিহত  দিপ্ত দে (২১) শহরের মাস্টার কলোনী এলাকার স্বপন দের ছেলে এবং মাদারীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। নিহত দিপ্তর লাশ নিয়ে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

পুলিশ জানায়, কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা। পরে পাশের জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেয় তারা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ছয়জনকে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারীদের সাথে পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হয় আন্দোলনকারীরা।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আহাদুল ইসলাম জানায়, পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনী লেকের পানিতে ডুবে আন্দোলনকারী দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। তাদের মধ্যে দুপুর একটার দিকে দিপ্তর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া নিখোঁজ আরেকজনকে উদ্ধারে কাজ চলছে বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান জানান, পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শহরে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। এসময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর