মাদারীপুরে মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, চার শিক্ষার্থী আহত

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে জেলার কালকিনি উপজেলার পৌর শহরের গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালেও শিক্ষার্থীরা মাদ্রাসায় আসছিলো। এ সময় মাদ্রাসার ভেতরে থাকা ইমন সরদার নামের এক ব্যক্তির বসতঘরের সামনে হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আশপাশের পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মাদ্রাসার অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিদা আক্তারের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়।

খবর পেয়ে কালকিনি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিক কীভাবে এবং কোথা থেকে বোমাটি মাদ্রাসার ভেতরে এলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত সুপার ফারিয়া রফিক ভাবনা জানান, ঘটনার কারণ ও উৎস অনুসন্ধানে পুলিশ ও সিআইডি যৌথভাবে কাজ শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

একাত্তর/এসি
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর