চাঁদপুরে নৌকা ডুবে দুই নারী নিখোঁজ

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৩৫ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় নৌকা ডুবির ঘটনায় নববধূসহ দুইজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার রাতের এ ঘটনায় নৌকার মাঝিসহ চারজনকে জীবিত উদ্ধার করেছেন অন্য নৌকার লোকজন।

নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মুনিরুজ্জামান মনির জানান, মঙ্গলবার রাতে পুরানবাজার এলাকা থেকে মেঘনা হয়ে চাঁদপুর মোলহেডে যাচ্ছিলো নৌকাটি। পথে পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় নৌকাটি ডুবে যায়। এতে ফাহিমা আক্তার (৩০) ও উম্মে হানি (২৫) নামের দুইজন নিখোঁজ হন।

তিনি আরও জানান, উদ্ধার চারজনের মধ্যে তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান করা হচ্ছে।

একাত্তর/আরএ
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর