তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে প্রাণ-আরএফএল কারখানার আগুন 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১২:৩৫ এএম

তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে প্রাণ-আরএফএল গ্রুপের কারখানার আগুন। নিহত হয়েছেন এক শ্রমিক। আগুনে পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা কাঁচামাল ও তৈরি করা পণ্য।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে  নরসিংদীর পলাশ উপজেলা প্রাণ-আরএফএলের কারখায় আগুন লাগে। 

এরপর ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি এবং কারখানার নিজস্ব কয়েকটি দমকল ইউনিট মিলে রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।

পলাশ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাদেকুল বারি জানান, আগুনের খবর পেয়ে পলাশ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট, মাধবদী ফায়ার স্টেশনের দুইটি ও নরসিংদী স্টেশনের তিনটিসহ মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নেভাতে কারখানা কর্তৃপক্ষের নিজস্ব অগ্নিনির্বাপক দলও কাজ করেছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুনে কারখানার ওই অংশের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে কারখানার ওয়ানটাইম প্লেট তৈরির ভবনে আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো কারখানা। 

সাদেকুল বারি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এছাড়া কীভাবে আগুন লেগেছে তা তদন্তের পর বলা যাবে।

 

আরবি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর