ফরিদপুরে প্রতিমা ভাঙচুরে সন্দেহভাজন ভারতীয় গ্রেপ্তার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ এএম

ফরিদপুরের ভাঙ্গা বাজারের চাউল পট্টি এলাকায় হরি মন্দির ও থানা রোডের কালি মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা পুলিশ এই তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সঞ্জিত বিশ্বাস (৪৫)। তার বাড়ি ভারতের নদীয়া জেলায়। স্থানীয়দের ভাষ্য, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। গত প্রায় দেড় মাস ধরে ভাঙ্গা বাজার, ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তাকে দেখা গেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে ১৫১ ধারায় আদালতে পাঠানো হয়েছে। 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ফরিদপুরের মন্দিরের প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করে। পরের দিন রোববার সকালে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দিন পুলিশ সুপার মো. আব্দুল জলিল পরিদর্শনকালে মন্দিরের কয়েকটি প্রতিমা ভাঙা দেখতে পান। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শুয়ে ছিলেন এক বৃদ্ধ। খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখা যায়। জিজ্ঞাসাবাদে বৃদ্ধ ব্যক্তিকে স্থানীয়রা পরিচিত বলে সনাক্ত করেন। অপর ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম-পরিচয় না জানালে সন্দেহ হয়। পরে তাকে ভাঙ্গা থানায় এনে জিজ্ঞাসাবাদ কালে জানা যায় তিনি ভারতীয় নাগরিক। 

তবে গ্রেপ্তার ব্যক্তি প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত কি না তা স্পষ্ট করা হয়নি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা বলেন, তদন্ত চলছে। 

একাত্তর/এসি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর