পদ্মায় ইলিশ রক্ষা অভিযানে যাওয়া কর্মকর্তাদের ধাওয়া

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:৫০ পিএম

মাদারীপুরে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে যাওয়া মৎস্য অফিসের টিমকে ধাওয়া দিয়েছে জেলেরা। নদীর পাড়ে বাজরে ইলিশ মাছ বিক্রি বন্ধ করতে গেলে তাদের ধাওয়া দেওয়া হয়।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে জেলার শিবচর উপজেলার পদ্মা নদীর চরজানাজাত এলাকার হীরখাঁর বাজারে এ ঘটনা ঘটে।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, নিয়মিত অভিযানে যায় উপজেলা মৎস্য অফিস। অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম নদীর হীরাখাঁর বাজার এলাকায় গেলে জেলেসহ স্থানীয়রা আক্রমণ করতে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত নদীর মধ্যে গিয়ে অবস্থান নেন। পরে দ্রুত নিরাপদে সরে আসেন।

 

তিনি আরও বলেন, নদীতে অভিযানের পাশাপাশি নদীর পাড়ের অস্থায়ী বাজারেও আমরা অভিযান করেছি। বর্তমানে নদীতে কোস্ট গার্ড ও নৌপুলিশের দুটি টিম রয়েছে।

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মাছঘাটে দুই কেজি ৭৫০ গ্রাম ওজনের একটি ইলিশ ১৩ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর