বছরের শুরুতে নতুন বই তুলে দেওয়া বড় চ্যালেঞ্জ: ঢাকার বিভাগীয় কমিশনার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম

বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়াই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

তিনি বলেছেন, এই বছর আমরা একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন বড় চ্যালেঞ্জ হলো সময়মতো সব ছাত্র-ছাত্রীদের বই পৌঁছে দেওয়া। সরকার এই বিষয়ে আন্তরিক।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ছাপাখানা পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি এসময় বলেন, বছরের শুরুতে চ্যালেঞ্জ থাকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার। যাতে নতুন বই হাতে পেয়ে আমাদের কোমলমতি সন্তানেরা পড়ালেখার উৎসাহ ও আনন্দ পায়। সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে ছাপাখানার লোকজন যাতে নির্বিঘ্নে বই তৈরি করতে পারে। বই তৈরিতে তাদের কোনো সমস্যা না হয়। সে জন্যই আমাদের এখানে আসা। ছাপাখানায় যারা বই তৈরির কাজটি করছেন তাদের কোনো সমস্যায় আছে কিনা খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বিভাগীয় কমিশনার বলেন, এখানে এসে ছাপাখানার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ১৫ লাখ বইয়ের অর্ডার পেয়েছিলেন। ইতিমধ্যে সব বই তৈরি হয়ে গেছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাসহ জেলার শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
সব অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর