ইটভাটা বন্ধ না করায় ব্যাখ্যা দিতে হবে বিভাগীয় কমিশনারকে

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:০৮ পিএম

সব অবৈধ ইটভাটা বন্ধে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় রংপুরের বিভাগীয় কমিশনারকে দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের আদালত এ নির্দেশ দেন। আগামী দুই সপ্তাহের মধ্যে বিভাগীয় কমিশনারকে ব্যর্থতার কারণ ব্যাখ্যা দিতে হবে।

এর আগে সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধ চেয়ে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

তখন আদালত রুল জারি করে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান দেন। কিন্তু আদেশ বাস্তবায়িত না হওয়ায় এইচআরপিবির পক্ষে আদালতে একটি আবেদন করা হয়।

এরপর রংপুরের বিভাগীয় কমিশনারকে আদেশমতো পদক্ষেপ গ্রহণ করে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করতে নির্দেশ দেন আদালত।

এরপর রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বুধবার আদালতে কমপ্লায়েন্স রিপোর্ট দিয়ে জানান যে, রংপুর বিভাগে ৮১২টি অবৈধ ইটভাটা রয়েছে, বন্ধ করা হয়েছে ১৮টি।

শুনানিতে রিটকারী পক্ষের আইনজীবী ছিলেন মনজিল মোরসেদ। শুনানিতে তিনি বলেন, বিভাগীয় কমিশনারের রিপোর্ট অনুসারে ৮১২টি অবৈধ ইটভাটার মধ্যে মাত্র ১৮টি ইটভাটা বন্ধ করা হয়েছে যা আদালতের নির্দেশনা অমান্যের শামিল।

এই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের বিরুদ্ধে আদালতের আদেশ অমান্য করায় ব্যবস্থা গ্রহণের আবেদন জানান মনজিল মোরসেদ। 

আরবি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর