টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৩:১৩ পিএম

টাঙ্গাইলে ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে জেলার কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর পাঁচ নম্বর ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। তারা উপজেলার রৌহা গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। 

স্বজনরা জানান, সকালে রৌহা গ্রামে তারা ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় রেল লাইন পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ দুটি বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। দুপুরে তাদের সৎকার করা হবে।

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ রেল স্টেশনের স্টেশন মাস্টার সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
জামালপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল সাতটার দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গাবতলী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর