সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মিরেরটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় তিতাসের পাঁচ কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হামলার সংবাদে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অনেকদিন ধরেই অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছিলো স্থানীয় কিছু পরিবার। খবর পেয়ে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়।

এসময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলো।

অভিযানে ওই এলাকার প্রায় এক কিলোমিটার গ্যাস সংযোগের অবৈধ লাইনের পাইপ লাইন তুলে ফেলা হয়।

এক পর্যায়ে স্থানীয় ওই পরিবারের সদস্যরা একত্রিত হয়ে লাঠিসোঁটা, কাঠের টুকরা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের ওপর অতর্কিত হামলা করে। হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম বেপারী, ইমু মিয়াসহ পাঁচ জন আহত হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকৌশলী সুরজিত কুমার সাহা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার কথা জানিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, হামলার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল ঘটনাস্থলে ছিলো না। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/আরএ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর