গাজীপুরে হকার্স মার্কেটে আগুন, পুড়লো ৯ দোকান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

গাজীপুরে একটি হকার্স মার্কেটে আগুন লেগে ৯টি কাপড়ের দোকান পুড়ে গেছে। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হন নাই।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলার কোনাবাড়ি হকার্স মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে। 

আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে যারা দাবি করছেন তারা হলেন- আব্বাস, সেন্টু মিয়া, সাইদ, রুবেল মিয়া, বাসের মিয়া ও নুরুল ইসলাম। 

তার মধ্যে আব্বাস, সেন্টু মিয়া ও সাইদের দুটি করে এবং রুবেল মিয়া, বাসেত মিয়া ও নুরুল ইসলামের একটি করে কাপড়ের দোকান আগুনে পুড়ে গেছে। তাদের দাবি, এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।  

স্থানীয়ার জানান ,রাতে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশে থাকা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রথমে দোকান মালিকরা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির ব্যাপারে তাৎক্ষণিক কোনো ধারণা করা যায় নাই। 

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর