জুয়াড়ি-পুলিশ সংঘর্ষ, খোয়া যাওয়া ৩০ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:০৫ পিএম

মাদারীপুর কুম্ভমেলায় সাদা পোশাকে থাকা দুই পুলিশের সঙ্গে জুয়াড়িদের সংঘর্ষে খোয়া যাওয়ার শটগানের ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। ইতিমধ্যে ওই দুই পুলিশকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে জেলার রাজৈর উপজেলার কদমবাড়িতে গণেশ পাগালের কুম্ভমেলার মাঠ থেকে পরিত্যক্ত অবস্থা গুলিগুলো উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ মে) ভোরে মেলা প্রাঙ্গণে জুয়াড়িদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে রাতে মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামের দুই কনস্টেবলকে মাদারীপুর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) জাহাঙ্গীর আলম বলেন, জুয়াড়িরা গুলিগুলো মেলার মাঠের একপাশে ফেলে রেখে পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে রাজৈর থানায় মামলা দায়ের করেছে। 

দুই কনস্টেবলকে প্রত্যাহারের ব্যাপারে তিনি বলেন, তাদের মেলার কোনো ডিউটি ছিলো না। সাদা পোশাকে কোনো অভিযান করতে পারেন না। তাদের উদ্দেশ্য হয়তো ভিন্ন ছিল। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, মেলায় জুয়া বন্ধে পুলিশ সর্বোচ্চ সর্তকতায় রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সাদা পোশাকে মেহেদি হাসান ও জুবায়ের হাসান নামে দুই পুলিশ সদস্য মেলার মাঠে জুয়ার আসরে যান। জুয়ার আসর থেকে তারা অনৈতিক সুবিধা দাবি করেন। বিষয়টি নিয়ে জুয়াড়িদের সঙ্গে ওই দুই পুলিশের দরকষাকষি থেকে তর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে এবং কনস্টেবল মেহেদির সঙ্গে থাকা শটগানের গুলিভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নেয় জুয়াড়িরা। ঘটনার পরপরই জুয়াড়িরা ওই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

একাত্তর/এসি
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর