রাজবাড়ীতে গরুর ট্রাক খাদে, দুই ব্যবসায়ী নিহত

আপডেট : ৩১ মে ২০২৫, ০৪:১৭ পিএম

রাজবাড়ীতে কোরবানির গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে ১৪টি গরু জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৩১ মে) দুপুর পৌনে দুইটার দিকে জেলার কালুখালী উপজেলার  বাংলাদেশ হাট এলাকার এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম (৩০) ও খবির উদ্দিন মিয়া (৪০)। তারা দুই জন গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

কালুখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুর রহিম জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবাহী ট্রাক ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ চালায়। এসময় ঘটনাস্থল থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৪টি গরু জীবিত ও দুটি মৃত গরু উদ্ধার করে।

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর