গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় চার্জশিট দাখিল

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত আট জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। 

সোমবার (২৫ আগস্ট) এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার (অপরাধ) মো. রবিউল হাসান।

তিনি জানান, গত সাত আগস্ট রাতে চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও বিভিন্নভাবে তথ্য যাচাই করে ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে কেটু মিজান, তার স্ত্রী গোলাপীসহ আট জনের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

এদিকে তুহিনের স্ত্রী আলোচিত হত্যা মামলাটিতে চার্জশিট দাখিলে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তুহিনের ব্যবহৃত মোবাইল উদ্ধার ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছেন।

গত সাত আগস্ট তারিখে ‘হানি ট্র্যাপে’র মাধ্যমে বাদশা মিয়া নামে এক যুবককে টার্গেট করা হয়। এসময় আসামি গোলাপীর সঙ্গে বাদশা মিয়ার তর্ক হয়। বিষয়টি তার অপর সহযোগীদের জানালে কিছুক্ষণের মধ্যে তারা চাপাতি, দা, সুইচ গিয়ার চাকু নিয়ে শাপলা ম্যানশনের দিকে গিয়ে যায়। সেখানে গোলাপীকে ওই লোকের সঙ্গে হাতাহাতি করতে দেখে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। আহত বাদশা মিয়া একটা মুদি দোকানে ঢুকে পগেন। এ সময় গোলাপী চিৎকার করে বলতে থাকেন, সাংবাদিক তুহিন সাংবাদিক ভিডিও করছে। সঙ্গে সঙ্গে গোলাপীর লোকজন ওই লোককে কোপানো বাদ দিয়ে তুহিন ধাওয়া করে। তাকে চায়ের দোকানের সামনে নিয়ে প্রথমে মিজান দা দিয়ে কোপ দেন। তুহিন দোকানের ভেতরে ঢুকলে স্বাধীন, সুমন, আরমান, আলামিন, ফয়সাল সবাই এলোপাতাড়ি কোপায় এবং মিজান সুযোগ বুঝে সাংবাদিকের মোবাইল পকেটে নিয়ে যায়। এই সময় গোলাপী পুলিশ আসছে বলে চিৎকার করলে সবাই পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সেলিম বাদি হয়ে বাসন থানায় মামলা দায়ের করেন।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর