গোপালগঞ্জে ‘পাগলা কুকুর’ আতঙ্ক

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পিএম

গোপালগঞ্জের বিভিন্নস্থানে পাগলা কুকুরের কামড় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এরইমধ্যে কুকুরের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক জনের মৃত্যু হয়েছে। এরপর থেকে পাগলা কুকুর আতঙ্কে রয়েছে জেলার বিভিন্ন স্থানের মানুষ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কোটালীপাড়ায় কয়েকটি পাগলা কুকুরের কামড়ে এক শিশু ও এক প্রতিবন্ধীসহ ১৫ জন আহত হয়েছেন। সকালে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে কোটালিপাড়া উপজেলার আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভাঙ্গারহাট বাজারের চারপাশে থাকা ৬টি ব্রিজের ওপর দিয়ে চলাচলরত ব্যক্তিদের ওপর হঠাৎ করে চড়াও হয়ে কামড় দেয় কুকুরগুলো। কুকুরের কামড়ে আহদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন, নারিকেল বাড়ি গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ি গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রহস্যময় রায় (৪৫), শ্রীফল বাড়ি গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) ও চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের চেলে সৈকত মজুমদার (১৬)।

ভুক্তভোগীরা কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে লোকজনের যাতায়াত কমে যায়। আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের দিকে যাচ্ছিলাম। ব্রিজের উপর উঠতেই পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সকালে ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬ জন রোগী এসেছিল তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
গোপালগঞ্জে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। 
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর