মাদারীপুরের আবাসিক হোটেল থেকে নিখোঁজ ব্যাংক কর্মকর্তা উদ্ধার

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক নাইমুর রহমানকে উদ্ধার করেছে পুলিশ। তিনি মাদারীপুর পৌর শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকার ‘রয়েল রেস্ট হাউস’ নামে একটি আবাসিক হোটেল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। 

উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর থানার পুলিশ এবং জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার। 

জেলা ম্যাজিস্ট্রেট নাঈমুর রহমান সরকার বলেন, ওই ব্যাংক কর্মকর্তা মাদারীপুরের একটি হোটেলে অবস্থান করছেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। হোটেলের রেজিস্টারে তিনি ঠিকানা ব্যবহার করেছেন রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকা। 

রয়েল রেস্ট হাউসের ম্যানেজার নটরাজ সরকার জানান, তিনি একদিন আগে চাকরির সন্ধানে এসেছেন বলে পরিচয় দেন এবং আমাদের হোটেলে অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার রাতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট এসে তাকে নিয়ে যায়। 

মাদারীপুর সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, নাইমকে চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার ঢাকার মতিঝিল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। 

একাত্তর/এসি
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর