মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা স্কুলবাসে আগুন, চালক দগ্ধ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম

মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি স্কুলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ বাস চালকের নাম পারভেজ খান (৫৫)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামের বাসিন্দা।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, দি হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি (ঢাকা মেট্রো ব- ১১-৯৩৯৫) প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিলো। এসময় চালক পারভেজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। 

শিবালয় থানার অফিসার ইনচার্জ এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর