মানিকগঞ্জে দুই দফায় ককটেল বিস্ফোরণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৯ এএম

মানিকগঞ্জ শহরে দুই দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে সাতটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রথম গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিকট শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, হঠাৎই বিকট শব্দে মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে দেখতে পায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেলের আলামত দেখতে পায়। দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে, বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের শহীদ রফিক সড়কে আইনজীবী সমিতির ২নং ভবনের সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটায় দুর্বৃত্তরা। ওইসময় পাশের ফুলের দোকানপাটের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পথচারী ও আশপাশের লোকজন নিরাপদ স্থানে সরে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

পর পর দুইবার ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

একাত্তর/আরএ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর