ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ, কাফনের কাপড় উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনার পর পুলিশ সেখান থেকে দুটি চকলেট বোমা ও পলিথিনে মোড়ানো দাফনের কাপড় উদ্ধার করেছে। কাফনের কাপড়ের সঙ্গে একটি চিরকুট পাঠিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী চেয়ারম্যান মফিজুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার পর তার বাড়িতে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে প্রশাসন ঘটনাস্থলে এসে দুটি অবিস্ফোরিত চকলেট বোমা এবং দাফনের কাপড়সহ আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত করতে পারেননি।

মফিজুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।

মতলব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে বিস্ফোরক ও দাফনের কাপড় জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

একাত্তর/আরএ
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর