ভাত খাচ্ছিলো ৯ বছরের মেয়ে, মা ফিরে দেখেন ঝুলছে ধরনায়

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১০:০৬ পিএম

নেত্রকোনায় ঘরে একা ভাত খেতে বসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শিশুটির মা জানান, মেয়েকে যখন ফাঁস থেকে নামানো হয়, তখন তার পরনে পায়জামা ছিলো না। তার দাবি, ধর্ষণের পর মেয়েকে হত্যা করা হয়েছে। 

শুক্রবার (৬ মার্চ) বিকেলে জেলার বারহাট্টায় উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম তাহিয়া আক্তার তানজিম ওরফে তুবা (৯)। সে ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে।

শিশুটির পরিবার জানিয়েছে, দুপুর দুইটার দিকে শিশু তুবা ঘরের ভেতর একা ভাত খাচ্ছিলো। ওই সময় তার মা চিনি আক্তার ছাগল আনতে বাড়ির পাশের মাঠে যান। বিকেলে মাঠ থেকে ফিরে তিনি ঘরের ধরনার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মেয়েকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিকভাবে তুবাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে ঘটনার পারিপার্শ্বিকতা ও প্রাথমিক আলামত দেখে পুলিশ ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত শিশুর মা চিনি আক্তার আহজারি করে বলেন, আমার মেয়ে বাড়িতে ভাত খাচ্ছিলো, ঘরে কেউ ছিলো না। এর মধ্যেই কী হয়ে গেল! আমি যখন আমার মাইয়াডারে ধরনা থাইক্কা নামাই, তখন তার পাইজামা খোলা ছিলো। আমার ছোট্ট শিশুটার সাথে যে এই কাজ করেছে, আমি তার কঠিন বিচার চাই।

বারহাট্টা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। প্রাথমিক আলামতে মনে হচ্ছে, শিশুটিকে ধরনায় ঝোলানোর আগে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং প্রকৃত অপরাধীকে শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর