মোবাইলে পরিচয়, দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম

নরসিংদীতে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে দেখা করতে গিয়ে এক গৃহবধূ (৪০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে জেলার মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খামারদী পদ্মারকান্দা এলাকার একটি মাছের খামারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ভুক্তভোগী নারী মাধবদী থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে হৃদয় মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হৃদয় কাঁঠালিয়া ইউনিয়নের খরিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী গ্রামে। বর্তমানে তিনি মাধবদী পৌরসভার মেন্ডাতলা এলাকায় বসবাস করেন। গত ৩-৪ দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে হৃদয়ের সঙ্গে তার পরিচয় ও কথা বলা শুরু হয়।

বৃহস্পতিবার বিকেলে ওই নারী কেনাকাটা শেষে হৃদয় তার সঙ্গে দেখা করতে যান। রাতে খামারদী পদ্মারকান্দা এলাকায় হৃদয় তাকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হলে হৃদয়সহ আরও তিনজন তাকে ধর্ষণ করে। পরে অভিযুক্তরা ওই নারীর মোবাইল ফোন ও টাকা কেড়ে নিয়ে তাকে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন।

ঘটনার পর ওই নারী দৌড়ে পাশের একটি পাওয়ার লুম কারখানায় আশ্রয় নিয়ে বিষয়টি শ্রমিকদের জানান। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ঘটনাস্থলটি নারায়ণগঞ্জ ও নরসিংদীর সীমান্তবর্তী এলাকায়। ভুক্তভোগী নারী প্রথমে আড়াইহাজার থানায় জানালে তারা আমাদের বিষয়টি অবহিত করে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং আমাদের কার্যক্রম শুরু করি। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় ধর্ষণের কথা স্বীকার করেছেন। বাকি অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ভুক্তভোগী নারীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। গ্রেপ্তার আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর