ঈদ ও বৈশাখ সামনে রেখে খটখট শব্দে মুখর টাঙ্গাইলের তাঁতপল্লী

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ পিএম

ক্যালেন্ডারের পাতায় ১৫ দিন পরই পবিত্র ঈদুল ফিতর, আর তার পরপরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জোড়া উৎসবের আমেজকে সামনে রেখে ব্যস্ততার তুঙ্গে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁতের ‘খটখট’ শব্দে এখন মুখরিত পাথরাইল, বাজিতপুরসহ বিভিন্ন এলাকা। বাহারি ডিজাইন আর নতুনত্বের পসরা সাজিয়ে ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি তৈরিতে নাওয়া-খাওয়া ভুলে দিনরাত পরিশ্রম করছেন কারিগররা।

নারীদের উৎসবের পোশাক মানেই শাড়ি, আর সেই পছন্দের শীর্ষে সব সময় থাকে টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এবারের উৎসব ঘিরে বাজারে এসেছে হ্যান্ড পেইন্ট, কাঁথা স্টিচ, হাফসিল্ক, সুতি, তসর সিল্ক ও ডেমো সিল্কের চোখ ধাঁধানো সব ডিজাইন। সাধারণ মানুষের সামর্থ্য মাথায় রেখে ৪৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০ হাজার টাকা মূল্যের শাড়ি তৈরি হচ্ছে।তাঁতপল্লীগুলোতে পুরুষদের পাশাপাশি সমানতালে কর্মযজ্ঞে মেতেছেন নারী শ্রমিকরাও।

ব্যস্ততা বাড়লেও কারিগরদের মনে রয়েছে চাপা কষ্ট। তাঁত শ্রমিকরা জানান, হাড়ভাঙা খাটুনি বাড়লেও সে তুলনায় মজুরি অনেক কম। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে আসায় আগের চেয়ে বিক্রি কিছুটা ভাটা পড়েছে। তবুও আসন্ন দুই উৎসবে ভালো বিক্রির স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছেন টাঙ্গাইলের শোরুমগুলোতে।

টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক শিল্পের বর্তমান দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা না থাকায় বেচাকেনা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বড়ো উদ্বেগের বিষয় হলো, আগে যেখানে পাঁচ হাজার তাঁত ছিলো, বর্তমানে তা কমে মাত্র সাড়ে সাড়ে চারশতে দাঁড়িয়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে তিনি প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কারিগর ও ব্যবসায়ীদের আশা, শত অভাবের মধ্যেও এবারের ঈদ ও বৈশাখের রঙিন শাড়িতে মাতবেন সারা দেশের নারীরা, আর সেই আয়েই প্রাণ ফিরে পাবে টাঙ্গাইলের ঝিমিয়ে পড়া এই প্রাচীন শিল্প।

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর