পাটুরিয়া ঘাটের সংযোগ সড়ক খাড়া, ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০১:০১ পিএম

ঈদুল ফিতরের বাকি আর মাত্র সপ্তাহখানেক। অথচ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এখনো জরাজীর্ণ। ঘাটের সংযোগ সড়কগুলো অতিরিক্ত খাড়া থাকায় যানবাহন ওঠানামায় চরম ভোগান্তি হচ্ছে। ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়লে এই ভোগান্তি আরও প্রকট হওয়ার আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা।

গত বর্ষায় পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়ার পাঁচটি ঘাট ক্ষতিগ্রস্ত হয়। ভাঙনের প্রায় ছয় মাস পার হলেও ঘাটগুলো পুরোপুরি মেরামত করা হয়নি। বর্তমানে জোড়াতালি দিয়ে পারাপার চলছে। সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোডগুলো অতিরিক্ত খাড়া হওয়ায় ফেরি থেকে ওঠার সময় যানবাহনগুলো প্রায়ই বিকল হয়ে পড়ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট।

রোববার (১৫ মার্চ) সরেজমিন, ভুক্তভোগী চালকরা জানান, খাড়া ঢাল বেয়ে উঠতে গিয়ে মাঝেমধ্যে যানবাহনের ব্রেক ফেল হয়ে পন্টুনে বা নদীতে পড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। গত বুধবার রাত আটটার দিকে পাঁচ নম্বর ঘাটে ফেরি থেকে নামার সময় একটি তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আবদুস সালাম বলেন, নদীতে পানি কমে যাওয়ায় পন্টুন নিচে নামাতে হয়েছে, ফলে সংযোগ সড়ক খাড়া হয়ে গেছে। এতে ফেরির ট্রিপ সংখ্যাও কমেছে। তবে ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হয়েছে। সড়ক সংস্কারের জন্য বিআইডব্লিউটিএ-কে একাধিকবার জানানো হয়েছে বলে তিনি জানান।

সরেজমিনে দেখা গেছে, শনিবার থেকে তিনটি ঘাটে ভেকু দিয়ে মাটি কেটে ঢাল কমানোর কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। তবে সংস্কারকাজের কারণেও বর্তমানে যানবাহন পারাপারে বিলম্ব হচ্ছে। ঘরমুখো মানুষের ভিড় বাড়ার আগে কাজ শেষ না হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে যাত্রীদের আশঙ্কা।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংযোগ সড়ক সমান করার কাজ শুরু হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে খাড়া সড়ক স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে পাটুরিয়া লঞ্চঘাটের অবস্থাও নাজুক। গত আগস্টে মূল ঘাটটি নদীগর্ভে বিলীন হওয়ার পর দুই নম্বর ফেরিঘাটের পাশে পন্টুন বসিয়ে কোনোমতে যাত্রী পারাপার চলছে। লঞ্চঘাটে নামার পথটিও অত্যন্ত খাড়া হওয়ায় সাধারণ যাত্রীদের ওঠানামায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর