সোনারগাঁয়ে সাতসকালে ‘নগদ’ কার্যালয়ে ডাকাতি, টাকা-মালামাল লুট

আপডেট : ০২ মে ২০২৬, ০২:৪৭ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউটর কার্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন নগদের পরিবেশক।

শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে আট থেকে ১০ জনের একটি সশস্ত্র দল সর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে।

লুটপাটের বর্ণনা দিয়ে আল আমিন বলেন, দুর্বৃত্তরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি দামি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় এক কোটি টাকার মালামাল লুটে নেয়।

ঘটনার পর পরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ডিস্ট্রিবিউটর আল আমিন বাদি হয়ে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আট থেকে ১০ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মুহিববুল্লাহ বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে দিনদুপুরে এমন ডাকাতির ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর