গাজীপুরে পোশাক কারখানায় আতঙ্ক, অর্ধশত শ্রমিক অসুস্থ

আপডেট : ১১ মে ২০২৬, ০৩:০৯ পিএম

গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কাজ শুরুর কিছুক্ষণের মধ্যেই একে একে অনেক শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুতই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষের সহযোগিতায় অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়।

শ্রমিকদের দাবি, গত শুক্রবার (৮ মে) ওই কারখানার এক শ্রমিক শ্বাসকষ্টে মারা যান। ওই মৃত্যুর ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে এক ধরনের মানসিক ভীতি ও আতঙ্ক বিরাজ করছিলো। তাদের ধারণা, সেই আতঙ্কের রেশ ধরেই আজ গণ-অসুস্থতার এই ঘটনা ঘটেছে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যার কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আসা শ্রমিকদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণ মনোদৈহিক রোগ। শ্রমিকরা মূলত আতঙ্কের কারণে মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। এতে আশঙ্কার কিছু নেই। প্রয়োজনীয় চিকিৎসা ও কাউন্সেলিং শেষে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কিশোর আব্দুর রাহিমকে (১৩) হত্যার পর মরদেহ গুম করার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। নিজের বাবার কাছে মোবাইল ফোন কেনার আবদার করায় ক্ষুব্ধ হয়ে বড়ো ভাই আলামিন হোসেন তার...
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
মিথ্যা ঘোষণায় আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর