‌‘কলকাতা ইএনটি’ কাণ্ডে হোমিও চিকিৎসকের জরিমানা

আপডেট : ১৩ মে ২০২৬, ০৮:০৬ পিএম

তিনি একজন সাধারণ হোমিওপ্যাথি চিকিৎসক। অথচ প্যাড ও সাইনবোর্ডে নিজেকে দাবি করেন ভারতের কলকাতা থেকে নাক, কান ও গলা (ইএনটি) বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে। বিশেষজ্ঞ সেজে দীর্ঘ দিন ধরে রোগীদের সঙ্গে এমন প্রতারণা করে আসার দায়ে বুধবার (১৩ মে) মেহেরপুরের মুজিবনগরে জাবেদুর রহমান নামের ওই ভুয়া চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন বিকেলে উপজেলার কেদারগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই দণ্ড দেওয়া হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, জাবেদুর রহমান মূলত একজন হোমিওপ্যাথি চিকিৎসক। কিন্তু তিনি বিশেষজ্ঞ চিকিৎসক সেজে বড়ো ধরনের প্রতারণার ফাঁদ তৈরি করেছিলেন। তার চেম্বারে অভিযান চালিয়ে কাগজপত্র যাচাই করা হলে দেখা যায়, ইএনটি চিকিৎসার কোনো বৈধ সার্টিফিকেট বা প্রমাণ তার কাছে নেই। কেবল হোমিওপ্যাথি প্রাথমিক চিকিৎসার অনুমোদন নিয়ে তিনি রোগীদের আকর্ষণ করতে বিশেষজ্ঞ পরিচয়ের জাল বিছিয়েছিলেন।

প্রতারণার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি করলে আরও কঠোর শাস্তির বিষয়ে সতর্ক করা হয়েছে।

একই অভিযানে কেদারগঞ্জ বাজারের ‘জুঁই এন্ড জিহাদ ভ্যারাইটিজ’ নামের একটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

একাত্তর/এসি
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর