পাকুন্দিয়ায় বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী-চালক নিহত, আহত দুই

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ছয়টার দিকে পাকুন্দিয়া পৌর সদরের বরাটিয়া চৌরাস্তা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া গ্রামের আবদুল মান্নানের ছেলে মো. সেলিম মিয়া (৩৫) এবং বর্ষাগাতি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে অটোরিকশাচালক উজ্জ্বল (৪০)।

স্থানীয়রা জাান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ‘অনন্যা পরিবহন’-এর একটি বাস বরাটিয়া চৌরাস্তা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। বাসের তীব্র ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সেলিম মিয়া মারা যান।

দুর্ঘটনায় অটোরিকশাচালক উজ্জ্বলসহ অপর এক যাত্রী ও এক সাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যার কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে অটোরিকশাচালক উজ্জ্বলের মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বায়েজিদ মাহমুদ জানান, একজনকে হাসপাতালেই মৃত অবস্থায় আনা হয়েছিলো। বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন বরাটিয়া গ্রামের সিরাজুল হকের ছেলে রেনু মিয়া এবং পাকুন্দিয়া এলাকার রইছ উদ্দিনের ছেলে ছোটন মিয়া।

এদিকে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, অনন্যা পরিবহনের চালক তন্দ্রাচ্ছন্ন বা ঘুমন্ত অবস্থায় দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন বলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। 
বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন।
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
দেশের প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং বাজারে সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি হুঁশিয়ারি...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক স্কুলছাত্রীকে পেছন থেকে হঠাৎ এসে এক কিশোরের লাথি মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টো বিচার...
মেহেরপুরে মাটি কাটার সময় ছয়টি মাইনসদৃশ বস্তু ও কয়েকটি ধাতব বক্স উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত এক জমি থেকে বস্তুলো পাওয়া যায়। খবর পেয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর