সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত দুই

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৫৪ পিএম

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাস ও ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক রঞ্জন দেবনাথ বলেন, দিনাজপুর থেকে চট্টগ্রামগামি শাহ ফতেহ আলী যাত্রিবাহী বাস শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিলো। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পন্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ও চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৭ জন। 
বগুড়ার এরুলিয়া এবং সিলেটের ওসমানীনগরে আলাদা দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন প্রাণ হারিয়েছেন।
সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন, কিন্তু জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়ে তিনি পরবর্তীতে বিপথগামী হয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর...
মানবতার সেবায় অসামান্য অবদান রাখায় রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক অর্জন করেছেন দেশের প্রথম ক্যানসার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ...
পটুয়াখালীর গলাচিপায় বিষধর সাপের কামড়ে এক ব্যক্তি মারা গেছেন। পরিবারের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরও অ্যান্টিভেনম ও প্রাথমিক চিকিৎসা না দিয়ে অন্য হাসপাতালে পাঠিয়ে দিলে পটুয়াখালী সদর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর