মেহেরপুরে মাটি খুঁড়ে মাইনসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে পুলিশ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৪৩ পিএম

মেহেরপুরে মাটি কাটার সময় ছয়টি মাইনসদৃশ বস্তু ও কয়েকটি ধাতব বক্স উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত এক জমি থেকে বস্তুলো পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষার জন্য ঘিরে রেখেছে পুলিশ।

স্থানীয়রা জানান, বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান কালুর একটি পরিত্যক্ত জমিতে দুপুরে মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। মাটি খোঁড়ার একপর্যায়ে শ্রমিকেরা মাটির নিচে বেশ কয়েকটি বক্স ও মাইনসদৃশ বস্তুর সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে গাংনী থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জায়গাটি কর্ডন করে রাখে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, উদ্ধারের পর সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত করতে পারবে যে এর ভেতর কোনো সক্রিয় বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না।

উদ্ধার করা বস্তুর সময়কাল সম্পর্কে তিনি আরও জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বস্তুগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া হতে পারে। কারণ উদ্ধার হওয়া মাইনসদৃশ ধাতব বস্তুগুলোর ওপর ‘১৯৬৭’ সাল খোদাই করা রয়েছে। ফলে এগুলো পাকিস্তান আমলের বিস্ফোরক বা সামরিক সরঞ্জাম হওয়ার সম্ভাবনাই বেশি।

একাত্তর/এসি
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর