আবারও উত্তাল সাভার-আশুলিয়া, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পাল্টাপাল্টি ধাওয়া, দীর্য যানজট

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার, সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে জড়ো হন। তারা সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালান। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে আশপাশের গলিতে অবস্থান নিলেও এলাকায় থেমে থেমে উত্তেজনা চলতে থাকে।


অন্যদিকে, সকাল সাড়ে আটটার পর আশুলিয়ার খেজুরবাগান এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করে শ্রমিকেরা। সেখানেও পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর বেলা ১১টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় একেএইচসহ বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইবনে ফরহাদ জানান, হেমায়েতপুরের প্রায় সব কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।

মহাসড়ক অবরোধের ফলে সৃষ্ট ভোগান্তির কথা জানিয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মেদ বলেন, শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে শিল্প পুলিশের একটি সূত্র জানিয়েছে, চলমান অস্থিরতার কারণে আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় আটটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

একাত্তর/এআরএস
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সোমবার সকালে কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি...
সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রকাশ না করা এবং নিউ এজ গ্রুপের তৈরিপোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সকালে...
গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুর, আশুলিয়া ও রাজধানীর মিরপুরে শিল্পকারখানার শ্রমিকদের আন্দোলন ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলন চলাকালে মহাসড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং...
মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের জীবন নিয়েই যেন সবসময় বেশি আলোচনায় থাকেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এবার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া...
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই ঘটনায় সোহেলের মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। এ মামলায়...
পটুয়াখালীর গলাচিপায় ভোকেশনাল নবম শ্রেণির বোর্ড সমাপনী পরীক্ষায় ৪৭ শিক্ষার্থীর মধ্যে একজনের মূল উত্তরপত্র (খাতা) পাওয়া যায়নি।
দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফিলিপাইনে পৌঁছাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ম্যানিলায় পা রাখার আগেই সেখানে তীব্র...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর