ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা শুনেই অসুস্থ ধর্ষক!

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ দণ্ডাদেশ প্রদান করেন। রায়ে আরো উল্লেখ রয়েছে আসামীকে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাবাস ভোগ করতে হবে। আর, রায় শুনেই আদালতেই অসুস্থ হয়ে পড়েন ধর্ষক।

এছাড়াও রায়ে বলা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ১৬ ধারার বিধান অনুযায়ী জেলা প্রশাসক আসামী কলিম উদ্দিন কালু'র স্থাবর বা অস্থাবর সম্পদ নিলামে বিক্রি করবেন। বিক্রয়লব্ধ ঐ অর্থ ট্রাইব্যুনালে জমা দেবেন। পরে ঐ টাকা ভিকটিমকে প্রদান করবেন আদালত।

দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন কালু মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে। পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন।

রায় শোনার পরই আসামী কলিম উদ্দিন কালু আদালত প্রাঙ্গণে অসূস্থ্য হয়ে পড়ে। তাকে নেওয়া হয় ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে এক প্রতিবন্ধী নারী রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে ছিলেন। আসামী কলিম উদ্দিন কালু ঐ নারীর ঘরে প্রবেশ করে। এ সময় ঐ প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ নারী চিৎকারে করলে পালিয়ে যায় কালু। যাওয়ার সময় বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয়।

২১ ডিসেম্বর ঐ প্রতিবন্ধী নারীর মা বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। দীর্ঘ সময়র তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই খান মারুফুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন।

এছাড়াও ডিএনএ পরিক্ষার জন্য ২০২৪ সালের ২৬ জানুয়ারী ঢাকার সিআইডিতে পাঠানো হয় ভিকটিমের পরিহিত কাপড় চোপড়। সংগ্রহ করা হয় আসামি ও ভিকটিমের ডিএনএ। ডিএনএ পরিক্ষায় ধর্ষর্ণের প্রমানও মেলে।

মামলাটিতে ১৩ জন সাক্ষী তাদের স্বাক্ষ্য প্রদান করেন। মামলার সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়া বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ প্রদান করেন।মামলাটিতে সরকারী পক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মুস্তিাফিজুর রহমান তুহিন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাড. পল্লব ভট্টাচার্য, অ্যাড. ইব্রাহমী শাহীন অ্যাড. এ.কে.এম শফিকুল আলম।

পাবলিক প্রসিকিউটর অ্যাড. মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, ইউপি সদস্য কলিম উদ্দিন কালু ছিলেন তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা। এছাড়ও চলতি ইউপি সদস্য হওয়ায় নাানাভাবে মামলাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করেছেন। এমনকি বাদিপক্ষের সাথে আপোষের চেষ্টা করেছেন। হুমকি প্রদান করে স্বাক্ষ্যিদের আদালতে স্বাক্ষ্য দিতে বাধা প্রদান করেন। এ রায়ে ন্যায় বিচার প্রিতিষ্ঠত হলো।

একাত্তর/এআরএস
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর