দোকানের দেয়াল কেটে কোটি টাকার স্বর্ণালংকার লুট

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:৪৪ পিএম

বাগেরহাট শহরের রেলরোড এলাকায় একটি স্বর্ণের দোকানের পেছনের দেয়াল কেটে কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে। শুক্রবার গভীর রাতে নিউ প্রণব জুয়েলার্সে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

জুয়েলার্সের মালিক প্রবীর সরকার জানান, চোরের দল দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা দোকানের আলমারি ভেঙ্গে দোকানে থাকা প্রায় ৯০ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার লুট করে নেয়। লুণ্ঠিত ওই স্বর্ণের বর্তমান বাজারদর প্রায় এক কোটি টাকা বলেও জানান তিনি।

তিনি আরও জানান, মাথায় টুপি ও মুখোশ পরিহিত দুইজন দোকানে প্রবেশ করে প্রথমে তার কেটে সিসিটিভির লাইন বন্ধ করে দিতে দেখে গেছে সিসি ক্যামেরার ফুটেজে।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) কে এম আরিফুল হক জানান, খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার ও চোরদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। একই সাথে বিভিন্ন সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

এর আগে, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি প্রবীর সরকারের পার্শ্ববর্তী দোকান তার ভাগ্নের রুপালী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। সেসময় চোরের দল ওই জুয়েলার্স থেকে ১৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। ওই মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ওই চুরির ঘটনায় কোন তথ্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

 

একাত্তর/জো
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর