লাগেজ পার্টির পণ্য আটক করায় কর্মকর্তার ওপর হামলা, নারী আটক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৩ পিএম

ভারত থেকে আসা লাগেজ পার্টির বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস চেকপোস্টে এক রাজস্ব কর্মকর্তার ওপর হামলা হয়েছে। হামলাকারী এক নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার সকালে এ ঘটনায় কাস্টমস’র পক্ষ থেকে মামলা করা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রী মোছা. রোকশনা সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ঢোকার পর কাস্টমস স্ক্যানিং মেশিনে ব্যাগেজ দিলে তাতে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য দেখা যায়। যাতে সরকারের প্রায় ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

তিনি জানান, কাস্টমস রাজস্ব কর্মকর্তা সাবেরা সারমিন ব্যাগেজগুলোকে জব্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোকশনা ও তার সঙ্গের লোকজন ওই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে আহত করেন এবং জব্দকৃত  লাগেজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর কাস্টমস ও পুলিশ রোকশনাকে আটক করলে তার সঙ্গের লোকজন পালিয়ে যায়।

তিনি আরও জানান, রোকশনা লাগেজ পার্টির একজন সদস্য। তিনি প্রতিমাসে তিন-চারবার করে ভারতে যান এবং বিপুল পরিমাণ ভারতীয় পণ্য লাগেজে করে এনে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছেন। সরকারী রাজস্ব ফাঁকি রোধে বর্তমানে কাস্টমস চেকপোস্টে  ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। রেলে ও বাসে লাগেজ পার্টির দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর