ব্যবসায়ীর সাত লাখ টাকা ছিনতাই, ‍দুই কারারক্ষী আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

বাগেরহাটে এক বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের ঘটনায় জেলা কারাগারের দুই কারারক্ষীকে আটক করেছে পুলিশ। তবে এসময় ওই চক্রের আরেক সদস্য সাত লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ওই রাতেই দুই জনকে আটক করা হয়।

তারা হলেন- যশোরের কেশবপুর উপজেলার ছোট পাঁচড়া গ্রামের প্রসাদ সরদার (২৫) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের মনিরুল ইসলাম। তারা দুই জন বাগেরহাট জেলা কারগারে কারারক্ষী হিসেবে কর্মরত।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, শনিবার রাতে শহরের দশানী এলাকায় বিকাশ এজেন্টে মো. রমজান হাওলাদার দোকান বন্ধ করে সাত লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামে পৌঁছালে ওত পেতে থাকা তিন জনের একদল ছিনতাইকারী তার কাছ থেকে ওই টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় রমজান ছিনতাইকারী চক্রের এক সদস্য প্রসাদকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের অপর সদস্য মনিরুল ইসলামকে আটক করে। তবে এসময় অপর ছিনতাইকারী টাকা টাকা নিয়ে পালিয়ে যায়। 

তিনি আরও জানান, টাকা নিয়ে পালিয়ে যাওয়া ছিতাইকারীকে ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

বাগেরহাট জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) শংকর কুমার মজুমদার জানান, প্রসাদ সরদার শনিবার বেলা ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন করেছেন এবং মনিরুল ইসলাম শনিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত ৯টা পর্যন্ত কারাগারে দায়িত্বপালন করেছেন। এর পর রাত একটা থেকে তিনটা পর্যন্ত আবারও তাদের ডিউটি ছিল। আদালতের মাধ্যমে কারাগারে আসার পর তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত এবং বিভাগীয় মামলা দায়ের করা হবে।

একাত্তর/এসি
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর