স্ট্রাইকার সালাম মুর্শেদীর সামনে এবার কঠিন প্রতিপক্ষ দারা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৭:৩৯ পিএম

ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়েছেন ফুটবল মাঠের সফল স্ট্রাইকার সালাম মুর্শেদী। খুলনা-৪ আসনে নৌকার এই প্রার্থীর প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মোর্তজা রশিদী দারা।

রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে মনোনয়ন বাতিল হলেও উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এজন্য কিছুটা দেরিতে প্রচারে নামলেও নৌকার সাথে সমান টক্কর দিচ্ছেন মোর্তজা রশিদী দারা।

এক সময় ফুটবল পায়ে মাঠ কাঁপানো স্ট্রাইকার সালাম মুর্শেদী এবার নৌকা নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ। তবে সহজে গোল দেয়ার সুযোগ নেই, মাঠে আছেন শক্তিশালী প্রতিপক্ষ মোর্তজা রশিদী দারা।

তেরখাদা, দিঘলিয়া ও রূপসা উপজেলা নিয়ে খুলনা-৪ আসনে ২০১৮ সালে উপনির্বাচনে ফাঁকা মাঠে গোল দিলেও সাধারণ নির্বাচনে বিএনপিকে হারিয়ে নির্বাচিত হন ফুটবলার থেকে শিল্পপতি হওয়া সালাম মুর্শেদী। এবারো তাকেই মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

২০১৪ সালে দশম সংস নির্বাচনে এই আসনে সংসদ সদস্য হন এস এম মোস্তফা রশিদী সুজা। তার মৃত্যুর পর উপ-নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যান সালাম মুর্শেদী।

সালাম ‍মুর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। নিজের জেলায় তরুণ বয়সেই পরিচিত পান ক্রীড়াবিদ হিসেবে। সত্তরের দশকে ঢাকায় আসার পর তিনি হয়ে ওঠেন ঢাকার ফুটবলের তারকা খেলোয়াড়দের একজন।

নৌকার প্রার্থী সালাম মুর্শেদী একাত্তরকে বলেন, আমি এখানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্প স্থাপন করবো। আমি যেই লাইনে ব্যবসা করি সেই লাইনেই গার্মেন্ট কারখানা করার প্রতিশ্রুতি শুধু নয়, আমি সেটি করবো।

এবার তাকে চ্যালেঞ্জ জানাতে শুরুতেই মাঠে নামেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোর্তজা রশিদী দারা। কিন্তু রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন বাতিল করে দেয় তার মনোনয়নপত্র। পরে উচ্চ আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি।

সাবেক সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ভাই স্বতন্ত্র প্রার্থী মোর্তজা রশিদী দারা বলেন, এ অঞ্চলের সমস্ত মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দেবে। এমন একটি অবস্থায় আমাদের বর্তমান সংসদ সদস্য হুমকি দিচ্ছে।  

এরই মধ্যে ভোটের মাঠ জমজমাট করে তুলেছেন এই স্বতন্ত্র প্রার্থী। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন ও সবার বিপদে-আপদে পাশে থাকেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা।

সাধারণ এক ভোটার বলেন, দশ বছরের মধ্যে রাস্তাঘাটে কেউ হাত দেয় না। বৃষ্টির সময় রাস্তা ঘাট তলিয়ে যায়। এমপি সাহেব একবার আসলো। ভোট নিয়ে জলে গেলো।

আরেক ভোটার বলেন, ভালো কাজ করে। এলাকার পাশে থাকে এমন একজনকে আমরা চাই।

 

 

কেএসএইচ
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর