বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

জাল ভোট, কর্মী সমর্থকদের মারপিট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ- শরণখোলা) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ভোট শুরুর ৫ ঘণ্টা পর সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। শরণখোলায় নিজ বাড়িতে জামিল গণমাধ্যমের সাথে কথা বলেন।

ঈগল প্রতীকের প্রার্থী জামিল হোসাইন জানান, অনিয়মের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেও কোনো প্রতিকার না পেয়ে বাধ্য হয়েই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভোট বর্জনের এই সিদ্ধান্ত তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহা. খালিদ হোসেনকে লিখিতভাবেও জানিয়েছেন বলে উল্লেখ করেন।

মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ৩১৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার ৪৬ ও নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ২৬৭ জন। দুইজন হিজড়া ভোটারও রয়েছেন এ আসনে।

জামিল ছাড়াও ছয়জন প্রার্থী রয়েছেন এই আসনে। তারা হলেন- আওয়ামী লীগের বদিউজ্জামান (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মোহাম্মদ লোকমান (আম), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোটের বদরুজ্জামান (ছড়ি), জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী (লাঙ্গল), জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর) ও তৃণমূল বিএনপির লুৎফুন নাহার (সোনালী আঁশ)।

একাত্তর/আরএ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর