দুর্ঘটনার ৪০ দিন পর চিকিৎসাধীন কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে চিকিৎসাধীন অবস্থায় এক মাস ১০ দিন পর সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগে গত ১৬ ডিসেম্বর ইটের ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন মো. আসাদ আলী (১৮)। তিনি ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের মো. ফজর আলীর ছেলে।

আসাদের সাথে একই সময়ে দুর্ঘটনায় আহত হন তার বন্ধু মো. ফাহিম হালদার। তারা দু’জন ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত মো. ফাহিম হালদার এখনও চিকিৎসাধীন।

পুলিশ জানায়, আসাদ ও ফাহিম মোটরসাইকেলযোগে ছোট-বাহিরদিয়া এলাকা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটের ট্রলির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর