খেজুরের রস পানে স্কুলের ছয় শিক্ষার্থী অসুস্থ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:৪০ পিএম

নড়াইলে খেজুরের রস পান করে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়,  সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়ে অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ভাড় থেকে তারা রস পান করে। স্কুলে ফেরার কিছুক্ষণ পর তীব্র পেটে ব্যথা অনুভব করে। পরে দ্রুত তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। 

নড়াইল সদর হাসপাতালের সংক্রমক ওয়ার্ডের নার্সিং ইনচার্জ বিউটি সেন বলেন, চিকিৎসকদের ধারনা বিষাক্ত কোনো দ্রব্য মেশানো রস পানের ফলে তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

একাত্তর/এসি
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর