বাগেরহাটে তৈরি হচ্ছে কাঠের বাইসাইকেল, যাচ্ছে ইউরোপে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮ পিএম

বাগেরহাটে বিভিন্ন কাঠ দিয়ে তৈরি হচ্ছে বাইসাইকেল। চাকা থেকে শুরু করে পুরো সাইকেল তৈরিতেই ব্যবহৃত হচ্ছে কাঠ। দেশের বাইরে ‘বেবি ব্যালেন্স বাইকার’ হিসেবে ব্যবহৃত যানটি এরই মধ্যে গ্রিসে ২০ হাজার পিস রপ্তানি করা হয়েছে।

নজরকাড়া কাঠের এই সাইকেলটি তৈরি করছে বাগেরহাট বিসিক শিল্প নগরীর ন্যাচরাল ফাইবার নামে প্রতিষ্ঠান। কাঠের সাইকেলের পাশাপাশি ওই প্রতিষ্ঠানে কাঠ দিয়ে হোটেল বেড, সান বেড, কুকুর-বিড়ালের খেলনাসহ পরিবেশবান্ধব বিভিন্ন ধরণের ফার্নিচার তৈরি করা হচ্ছে।

শুরুর কথা

প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ২০০৫ সালে। প্রথম দিকে নারকেলের ছোবড়া দিয়ে ম্যাট্রেস, কয়ার ফেল্ট, কোকা পিট, ডিসপোজেবল স্লিপারসহ বিভিন্ন পণ্য তৈরি করে। ওই পণ্যগুলো দেশ বিক্রির পাশাপাশি বিদেশে বিদেশে রপ্তানি করা হয়। আর ২০২৩ সাল থেকে কাঠের সাইকেল এবং কাঠের বিভিন্ন পণ্য তৈরি শুরু হয় এই প্রতিষ্ঠানে।

সরেজমিন

ফ্যাক্টরি গিয়ে দেখা গেছে, একের পর এক হাত ঘুরে কাঠ দিয়ে সাইকেলের চাকা, ফ্রেম এবং বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হচ্ছে। কাঠ দিয়ে তৈরি বিভিন্ন ধরণের যন্ত্রাংশ সমন্বয়ে তৈরি করা হচ্ছে বাইসাইকেল বা ‘বেবি ব্যালেন্স বাইকার’। সাইকেল তৈরিতে আকাশমনি, গামারী, মেহগনিসহ মূল্যবান বিভিন্ন গাছ ব্যবহার করা হচ্ছে। 

যেভাবে তৈরি হয় কাঠের সাইকেল

কারিগর আব্বাস আলী জানান, প্রথমে সাইকেলের প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এরপর বিভিন্ন অংশ জুড়ে তৈরি করা হয় ‘বেবি ব্যালেন্স বাইকার’ নামে সাইকেল। একটি সাইকেল তৈরিতে সময় লাগে দুই দিন। 

শরিফুল ইসলাম জানান, সাইকেল তৈরি করতে কাঠ দিয়ে বিভিন্ন ধরণের ১১টি যন্ত্রাংশ তৈরি করা হয়। এরপর কাঠের এসব যন্ত্রাংশ ফিটিংস করে পুনাঙ্গ সাইকেলে তৈরি করা হয়। তার পর রঙ করে সাইকেল দৃষ্টিনন্দন করা হয়। 

ঘুরছে সংসারের চাকাও

কারখানাটির শ্রমিক রেখা রাণী জানান, কারখানায় অনেক শ্রমিকের হাতের ছোয়ায় তৈরি হয় কাঠের সাইকেল। তাদের হাতে তৈরি সাইকেল বিদেশে রপ্তানি হচ্ছে এটা অনেক আনন্দের। একই সঙ্গে এই কাজ করে সংসারের হালও ধরতে পেরেছি। 

তন্নি জানান, তারা শুধু কাঠের সাইকেল নয়, কাঠ দিয়ে পরিবেশবান্ধব বিভিন্ন ফার্নিচার তৈরি করছে। তার মতো বেশ কয়েকজন নারী শ্রমিকের এই কারখানায় কর্মসংস্থান হয়েছে। 

উদ্যোক্তার কথা

কাঠের সাইকেলে তৈরির উদ্যোক্তা মোস্তাফিজ আহম্মেদ। তিনি জানান, ২০২৩ সালের প্রথম দিকে তারা ইউরোপের দেশ গ্রিস থেকে তিন লাখ বেবি ব্যালেন্স বাইকারের অর্ডার পান। এছাড়া কাঠের তৈরি হোটেল বেড, সান বেড, কুকুর-বিড়ালের খেলনাসহ পরিবেশবান্ধব বিভিন্ন ধরণের ফার্নিচারের অর্ডার রয়েছে। অর্ডার অনুযায়ী কাঠের এসব পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। তার ফ্যাক্টরিতে তৈরি কাঠের বেবি ব্যালেন্স বাইকার এবং কুকুর-বিড়ালের খেলনার প্রথম চালান ২০২৩ সালের ডিসেম্বর রপ্তানি হয়েছে। এর মধ্যে ২০ হাজার পিস বেবি ব্যালেন্স বাইকার গ্রিসে এবং কুকুর-বিড়ালের বেশ কিছু খেলনা বেলজিয়ামে রপ্তানি করা হয়েছে।

তিনি জানান, পর্যায়ক্রমে কাঠের সাইকেল এবং বিভিন্ন পণ্য তৈরি করে রপ্তানি করা হবে। সাইকেলের দ্বিতীয় চালান শিগগিরই রপ্তানি হবে। বেবি ব্যালেন্স বাইকারের পাশাপাশি বড়দের বাইকারেরও অর্ডার পাওয়া গেছে। বিদেশের বাজারে একটি বেবি ব্যালেন্স বাইকার সেট ১০০ থেকে ১৫০ ইউরোতে বিক্রি হয় বলে তিনি জানান।

উদ্যোক্তার শঙ্কা

মোস্তাফিজ বলেন, ফার্নিচারে প্রণোদনা রয়েছে। কিন্তু সেই প্রণোদানা পাওয়া যাবে কি না তা নিয়ে শংঙ্কিত। সরকার প্রণোদনা শতকরা ১০ শতাংশ থেকে কমিয়ে এখন সাত শতাংশ করেছে। এই প্রণোদনা পেতে ফার্নিচার অ্যাসোসিয়েশনের মেম্বর শিপ নিতে হয়। বাণিজ্য এবং অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। 

বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প করপোরেশনের বাগেরহাটের উপ-ব্যবস্থাপক মো.জহিরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব এসব কাঠের পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। এই ধরণের উদ্যোক্তাদের বিসিকের পক্ষ থেকে প্রশিক্ষণ এবং ঋণের পাশাপাশি নানা ধরণের সহযোগিতা করা হবে।

একাত্তর/এসি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর