মেয়েকে টেনে হেঁচড়ে নিয়ে রেলের নিচে ঝাঁপ দিলেন মা

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৮:২০ পিএম

যশোরে ১২ বছরের মেয়েকে টেনে হেঁচড়ে নিয়ে চলন্ত রেলের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পোলতাডাঙ্গা শ্মশানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার বড়হৈবতপুর গ্রামের মোকছেদ আলীর মেয়ে লাকি বেগম (৩৫) ও তার মেয়ে সামিয়া আক্তার (১২)। তারা সদরের সাতমাইল বাজারে ভাড়া বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই নারী মেয়েকে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের ট্রেনটি আসামাত্রই মেয়ের হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে তাদের শরীর ছিণ্ণ-বিচ্ছিণ্ণ হয়ে যায়। পরে তারা এগিয়ে দেখতে পান রেল লাইনের পাশে একটি প্যাকেটে অর্ধেকটা খাওয়া জন্মদিনের কেক, কোমল পানীয় ও তাদের একটি ব্যাগ রয়েছে। ব্যাগে থাকা মোবাইল বের করে স্বজনদের দুর্ঘটনার সংবাদ জানানো হয়। খবর পেয়ে ওই নারীর বোন ও বোনজামাই ঘটনাস্থলে আসেন। 

বোন ও জামাই জানান, লাকিকে সন্তানসহ প্রথম স্বামীর কাছ থেকে ছাড়িয়ে এনে বিয়ে করে এজাজুল নামে এক ব্যক্তি। এক বছর আগে তিনিও তাকে ডিভোর্স দেন। পরে বিভিন্ন সময় বিয়ের আশ্বাস দিলেও আর বিয়ে করেনি। এরপর থেকে একাকিত্ব ও অভাবের মধ্যেই তাদের সংসার চলছিল।

যশোর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ট্রেনে কাটা মা ও মেয়ের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কেন এবং কী কারণে মেয়েকে নিয়ে ওই নারী আত্মহত্যা করলেন তা এখনও জানা যায়নি।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর