পশুর নদীতে ছয় হাজার বস্তা চাল নিয়ে ডুবলো বাল্কহেড

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:১৫ এএম

ঈদ উপলক্ষে গরিব ও অসহায়দের জন্য আনা ছয় হাজার বস্তা সরকারি চাল নিয়ে পশুর নদীতে এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড অন্য একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার দুপুরে মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় বাল্কহেডটি পৌঁছালে এমভি শাহজাদা-৬ নামের অপর একটি কার্গো জাহাজ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। চালবাহী বাল্কহেডকে ধাক্কা দেওয়ায় এমভি শাহজাদা-৬ নামে ওই কার্গো জাহাজটিকে আটক করেছেন নৌপুলিশ।

মোংলা নৌ পুলিশের অফিসার ইনচার্জ এস,আই সৈয়দ ফকরুল ইসলাম জানান, সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ছয় হাজার বস্তার ১৭৫মেট্টিক টন চাল নিয়ে মোংলার খাদ্য গুদামের উদ্দেশ্য এমভি সাফিয়া নামের একটি বাল্কহেড জাহাজ ছেড়ে আসে। এরপর বাল্কহেডটি দুপুরের পর মোংলা বন্দরের পশুর নদী ও মোংলা নদীর ত্রিমোহনায় পৌঁছালে পেছন দিক থেকে আসা এমভি শাহাজাদা-৬ নামের জাহাজ ধাক্কা দেয়। এতে সরকারি চাল নিয়ে ডুবে যায় বাল্কহেড জাহাজ এমভি সাফিয়া। তবে এ সময় বাল্কহেডে থাকা পাঁচ স্টাফ-কর্মচারী সাঁতরে কূলে ওঠেন। 

ধাক্কা দেওয়া কার্গোটিকে বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল থেকে সন্ধ্যার পরে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার সকালে ডুবে যাওয়া বাল্কহেড থেকে চাল উদ্ধার কাজ শুরু হবে বলে একটি সূত্র জানিয়েছে। 

একাত্তর/এসি
‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর