ঈদে বিতরণের খাদ্য আত্মসাতের চেষ্টা ইউপি চেয়ারম্যানের

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৩:৪৪ পিএম

বাগেরহাটে ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দের ১৯ বস্তা সরকারি চালসহ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। 

বুধবার রাত ১১টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার কোদালিয়া ইউনিয়নের সরশপুর বাজারের একটি মুদি দোকানের গোডাউন থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

উদ্ধার প্রতিটি বস্তায় ১০ কেজি চাল, ডাল, তেলসহ মোট ১৪ কেজি ৪০০ গ্রাম খাদ্যসামগ্রী রয়েছে। সব মিলিয়ে ১৯টি বস্তায় প্রায় সাত মণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের ওই খাদ্যসমগ্রী চেয়ারম্যান রফিকুল ইসলাম দরিদ্রদের মধ্যে বিতরণ না করে কালোবাজারে বিক্রির জন্য মুদি দোকানের গোডাউনে মজুত রেখে ছিল।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ওই চালসহ খাদ্যসামগ্রী ঈদের দিন বিতারণের জন্য ওই দোকানে মজুত রাখা হয়েছিল। তবে ঈদের আগে কেন ওই চাল বিতারণ করা হয়নি তার সদুত্তর দিতে পারেনি তিনি। 

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, ঈদ উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতারণের জন্য কোদালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে ওই চালসহ খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তিনি বিতরণ করেননি। উদ্ধার খাদ্যসামগ্রী দুই দিন আগে ওই ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছিল। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর