সুন্দরবনে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে সাতজনের কমিটি

আপডেট : ০৬ মে ২০২৪, ০৮:২৮ পিএম

বাগেরহাটের সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে অগ্নিকাণ্ডে জীব‌বৈ‌চি‌ত্রের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বন অধিদপ্তরের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হ‌য়ে‌ছে । সোমবার বিকেলে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ওই কমিটি গঠন করেন। 

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো’কে কমিটির সভাপতি ও খুলনার ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে সদস্য সচিব করা হ‌য়ে‌ছে।

কমি‌টির অপর পাঁচজন হলেন পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফ‌রে‌স্ট্রি এন্ড উড টেক‌নোল‌জি ডিসিপ্লিনের ড. এস এম ফি‌রোজ, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও আরণ‌্যক ফাউন্ডেশ‌নের ম‌্যান‌গ্রোভ ইকোল‌জিস্ট ড. স্বপন কুমার সরকার, এবং ওয়াইল্ডলাইফ কনজার‌ভেশন সোসাইটির প্রতি‌নি‌ধি।

এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দি‌তে বলা হ‌য়ে‌ছে। 

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, ওই কমিটি অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বনজসম্পদ ও জীব‌বৈ‌চি‌ত্রে‌র ক্ষয়ক্ষতি নিরূপণ করবে এবং পরবর্তী করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়ন করবে।

কমিটির প্রধান খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির  কুমার দো জানান, কমিটির সদস্যদের সাথে সমন্বয় ক‌রে দ্রুত কাজ শুরু করা হবে।

 

একাত্তর/জো
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর