ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

ঝিনাইদহে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার সাধুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, আনিছুর রহমান ও ফারুক মাতুব্বর। তাদের বাড়ি ফরিদপুরের সালতা উপজেলায়।

স্থানীয়দের বরাতে ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে একটি মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ চার ব্যক্তি। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে এটি স্পিডব্রেকার অতিক্রম করে সামনের একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে থেকে হতাহতদের উদ্ধার করে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর