বাগেরহাটে বাঘ বেশি, দেখা মিলেছে ২১ শাবক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম

গত আট অক্টোবর সুন্দরবনে বাঘ গণনার ফল প্রকাশ হয়েছে। এতে বাগেরহাট জেলার বনে বাঘের সংখ্যা বেশি দেখা গেছে। গণনায় বলা হয়েছে, সুন্দরবনে ১২৫টি বাঘের খোঁজ মিলেছে এবং এর ৫৯ শতাংশ বাঘ বাগেরহাট জেলার পূর্ব সুন্দরবনে রয়েছে। এবার গণনায় ২১টি বাঘ শাবকের ছবিও পাওয়া গেছে। তবে শাবকগুলো মৃত্যুর হার বেশি হওয়ায় এগুলো গোনায় ধরা হয়নি।

বনবিভাগ সূত্র জানায়, ২০১৮ সালে বাঘ গণনার পাঁচ বছর পর ২০২৩ সালের জানুয়ারি মাসে পুনরায় সুন্দরবনে বাঘ গণনা শুরু হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে এক হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন পর্যবেক্ষণ শেষে ২০২৪ সালের  মার্চ মাসে বাঘ গণনার মাঠ পর্যায়ের কাজ শেষ হয়।  

আট অক্টোবর গণনার ফলাফলে বলা হয়, ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবি পরীক্ষা করে দেখা গেছে, ২০২৩-২০২৪ সালের গণনায় সুন্দরবনে ১২৫টি বাঘ রয়েছে। এবারের ক্যামেরা ট্রাপিংয়ে মা বাঘের সঙ্গে ২১টি শাবকের ছবি ধরা পড়েছে। তবে শাবকের মৃত্যুর হার বেশি বলে এগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। 

ইমেজ: এআই

এর আগে ২০১৮ সালের গণনায় পাঁচটি বাঘ শাবকের ছবি পাওয়া যায়। তারও আগে ২০১৫ সালের গণনায় সুন্দরবনে ১০৬টি, ২০১৮ সালের গণনায় ১১৪টি বাঘের খোঁজ পাওয়া যায়। পাঁচ বছরে সুন্দরবনে প্রাপ্তবয়স্ক বাঘ বেড়েছে ১১টি। বিশ্বে বর্তমানে বিলুপ্ত প্রায় প্রাণী বাঘ। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের কয়েকটি দেশে তিন হাজার ৮৪০টি বাঘ রয়েছে। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, ক্যামেরা ট্রাপিংয়ে বরাতে বলা যায়, সুন্দরবনে আগের চেয়ে বাঘ বেড়েছে । জেলার সুন্দরবনে অনেক জায়গায় মা বাঘের সঙ্গে শাবক দেখা গেছে। বিশেষ করে শরণখোলা রেঞ্জে একটি বাঘিনীর সঙ্গে চারটি শাবক দেখা গেছে। 

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে বাঘের মূল খাবার হরিণসহ অন্য খাবার ও বাঘের আবাসস্থল অনুকূলে থাকায় এখানে বাঘ বৃদ্ধির অন্যতম কারণ। 

বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো একাত্তরকে বলেন, সুন্দরবনকে তিনটি ব্লকে ভাগ করে বাঘ গণনার কার্যক্রম চালানো হয়। ব্লক গুলো হচ্ছে, শরণখোলা-চাঁদপাই, খুলনা ও সাতক্ষীরা ব্লক। তিনটি ব্লকের মধ্যে বাগেরহাট জেলার শরণখোলা রেঞ্জ ও চাঁদপাই এলাকার বনে ৫০টি বাঘ পাওয়া যায়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাঘ শাবকের মৃত্যুর হার বেশি এগুলো গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনে দুই বছর ধরে চলা বাঘ গণনার চূড়ান্ত  ফলাফল প্রকাশ বিশ্ববাঘ দিবসে (৩০ জুন) ঘোষণার কথা থাকলেও দেশের পরিস্থিতির কারণে এবারের ফলাফল দেরিতে (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 

একাত্তর/এসি
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর