সাতক্ষীরা সীমান্তে কৃষককে জমি চাষে বিএসএফের বাধা

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৭:১২ পিএম

সাতক্ষীরা সীমান্তে এক বাংলাদেশি কৃষকের জমি নিজেদের দাবি করে চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তবে ওই জমি নিজেদের বলেও দাবি করেছেন ওই বাংলাদেশি কৃষক। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় বাহিনীটির সঙ্গে পতাকা বৈঠক করেছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে লক্ষীদাঁড়ি সীমান্তের তিন নম্বর মেইন পিলারের দুই ও তিন নম্বর সাব পিলারের মধ্যবর্তী শূন্যরেখা বরাবর পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়নের লে. কর্নেল আশরাফুল হক। অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্বে দেন ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী ১৫২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার রমেশ কুমার।

লক্ষীদাঁড়ি গ্রামের কৃষক শাহীন গাজী জানান, তার বাবা নজরুল গাজী বাড়ির দক্ষিণ পাশে প্রায় এক বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন ফসলের চাষ করে আসছেন। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে দুই শ্রমিক নিয়ে ওই জমিতে বাবা চাষ করতে যান। তখন ভারতের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাধা দেন। ওই জমি ভারতের বলে তারা দাবি করে। বিষয়টি ভোমরা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।

ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার আফজাল হোসেন জানান, পতাকা বৈঠকে সীমান্তের অমীমাংসিত জমি নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশের সার্ভেয়ার নিয়ে জমি মাপা হবে। 

তবে সাতক্ষীরা সীমান্তে কোনো উত্তেজনা নেই বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

একাত্তর/এসি
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
সাতক্ষীরা সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি...
সাতক্ষীরায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোরে জেলার তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর